Barzoo – Delivery Policy
১. ভূমিকা
Barzoo গ্রাহকদের কাছে নিরাপদ ও সময়মতো পণ্য পৌঁছে দিতে অনুমোদিত কুরিয়ার ও ডেলিভারি প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্য সরবরাহ করে।
২. ডেলিভারি ব্যবস্থা
Barzoo নিম্নলিখিত কুরিয়ার বা লজিস্টিকস প্রতিষ্ঠানের মাধ্যমে ডেলিভারি পরিচালনা করতে পারে:
Pathao Courier
Barzoo কর্তৃক অনুমোদিত অন্যান্য ডেলিভারি পার্টনার।
কুরিয়ার নির্বাচন গ্রাহকের অবস্থান, পণ্যের ধরন, ওজন এবং সংশ্লিষ্ট কুরিয়ারের সেবার ওপর নির্ভর করবে।
৩. ডেলিভারি সময়সীমা
অর্ডার নিশ্চিতকরণ, পণ্যের প্রাপ্যতা এবং কুরিয়ার সার্ভিসের ওপর ভিত্তি করে ডেলিভারি সম্পন্ন হবে।
সাধারণ পরিকল্পিত সময়সীমা:
ঢাকা শহরের মধ্যে: আনুমানিক ২–৫ কর্মদিবস।
ঢাকার বাইরে: আনুমানিক ৩–৭ কর্মদিবস।
বিশেষ পরিস্থিতিতে সময় বেশি লাগতে পারে। তবে পূর্ণ মূল্য পরিশোধিত অর্ডারের ক্ষেত্রে বাংলাদেশের প্রযোজ্য ডিজিটাল কমার্স নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত সর্বোচ্চ ডেলিভারি সময়সীমা অনুসরণ করা হবে।
৪. ডেলিভারি চার্জ
পণ্যের ওজন, আকার, ডেলিভারি এলাকা ও কুরিয়ার চার্জ অনুযায়ী ডেলিভারি ফি নির্ধারিত হবে।
অর্ডার নিশ্চিত করার আগে গ্রাহককে ডেলিভারি চার্জ দেখানো হবে।
একাধিক বিক্রেতার পণ্য হলে আলাদা পার্সেল বা ডেলিভারি চার্জ প্রযোজ্য হতে পারে।
বিনামূল্যে ডেলিভারি অফার থাকলে তার শর্ত অনুযায়ী সুবিধা প্রদান করা হবে।
৫. অর্ডার প্রসেসিং
অর্ডার পাওয়ার পর বিক্রেতা পণ্যের স্টক ও তথ্য যাচাই করবেন।
পণ্য প্রস্তুত হলে অনুমোদিত কুরিয়ার বা সংগ্রহ ব্যবস্থার মাধ্যমে পাঠানো হবে।
শিপমেন্ট সম্পন্ন হলে গ্রাহককে প্রযোজ্য ক্ষেত্রে Tracking Information প্রদান করা হবে।
পণ্য প্রাপ্য না হলে গ্রাহককে অবহিত করা হবে।
৬. ডেলিভারি ব্যর্থ হলে
নিম্নলিখিত পরিস্থিতিতে ডেলিভারি ব্যর্থ হতে পারে:
গ্রাহকের ফোন বন্ধ বা যোগাযোগ সম্ভব না হওয়া।
ভুল বা অসম্পূর্ণ ঠিকানা।
গ্রাহকের অনুপস্থিতি।
প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক পরিস্থিতি বা কুরিয়ার সমস্যার কারণে বিলম্ব।
গ্রাহক কর্তৃক পণ্য গ্রহণে অস্বীকৃতি।
এ ধরনের ক্ষেত্রে কুরিয়ার প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী পুনরায় ডেলিভারি বা পণ্য ফেরত পাঠানোর ব্যবস্থা হতে পারে।
৭. পণ্য গ্রহণে অস্বীকৃতি
পণ্য ভুল, ক্ষতিগ্রস্ত বা দৃশ্যত ত্রুটিপূর্ণ হলে গ্রাহক বিষয়টি ডেলিভারি প্রতিনিধিকে জানাবেন এবং Barzoo-কে অবহিত করবেন।
কোনো বৈধ কারণ ছাড়া বারবার অর্ডার গ্রহণে অস্বীকৃতি জানানো হলে সংশ্লিষ্ট গ্রাহকের COD সুবিধা সাময়িকভাবে সীমিত করা হতে পারে।
গ্রাহকের ভুলের কারণে ব্যর্থ ডেলিভারিতে প্রকৃত ও প্রযোজ্য রিটার্ন কুরিয়ার চার্জ দাবি করা হলে তার হিসাব জানানো হবে।
বিক্রেতা বা কুরিয়ারের ভুলের জন্য গ্রাহকের ওপর চার্জ চাপানো হবে না।
৮. প্যাকেজিং ও পণ্যের নিরাপত্তা
বিক্রেতাকে পণ্যের ধরন অনুযায়ী নিরাপদ প্যাকেজিং করতে হবে।
ভঙ্গুর পণ্যের ক্ষেত্রে প্রয়োজনীয় সুরক্ষা দিতে হবে।
পণ্যের সঙ্গে প্রয়োজনীয় এক্সেসরিজ, চালান ও ওয়ারেন্টি কার্ড (প্রযোজ্য হলে) দিতে হবে।
পরিবহনের সময় বিক্রেতা বা কুরিয়ারের অবহেলায় ক্ষতি হলে যথাযথ তদন্ত ও ক্ষতিপূরণ/রিফান্ডের ব্যবস্থা করা হবে।
৯. ডেলিভারি বিলম্ব
কুরিয়ার, প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য পরিস্থিতির কারণে ডেলিভারি বিলম্ব হলে Barzoo গ্রাহককে যথাসম্ভব অবহিত করবে।
Barzoo-এর নিজস্ব ভুল বা প্রতিশ্রুত ডেলিভারি সময়সীমা লঙ্ঘনের ক্ষেত্রে গ্রাহকের প্রযোজ্য অধিকার ও প্রতিকার নিশ্চিত করা হবে।
১০. আন্তর্জাতিক ডেলিভারি
বর্তমানে Barzoo-এর ডেলিভারি কার্যক্রম বাংলাদেশের অভ্যন্তরে সীমাবদ্ধ। বিদেশে সরাসরি পণ্য ডেলিভারি এই নীতির আওতাভুক্ত নয়।
Barzoo – আপনার পণ্য নিরাপদে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব।
Barzoo – Delivery Policy
1. Introduction
Barzoo delivers products to customers through authorized courier and delivery service providers to ensure safe and timely arrival.
2. Delivery Arrangements
Barzoo may facilitate deliveries through the following courier or logistics providers:
Pathao Courier
Other delivery partners authorized by Barzoo.
The choice of courier will depend on the customer's location, the type and weight of the product, and the specific services offered by the courier.
3. Delivery Timeline
Delivery timelines are subject to order confirmation, product availability, and the courier service’s operations.
Estimated delivery timeframes:
Within Dhaka city: Approximately 2–5 business days.
Outside Dhaka: Approximately 3–7 business days.
In exceptional circumstances, delivery may take longer. However, for orders where full payment has been made, the maximum delivery timeframe stipulated by the applicable Digital Commerce Guidelines of Bangladesh will be observed.
4. Delivery Charges
Delivery fees are determined based on the product's weight and size, the delivery location, and the courier's charges.
Customers will be shown the delivery charges before confirming their order.
If an order includes products from multiple sellers, separate parcels or delivery charges may apply.
If a free delivery offer is available, the benefit will be provided in accordance with the specified terms and conditions.
5. Order Processing
Upon receiving an order, the seller will verify product stock and details.
Once the product is ready, it will be dispatched via an authorized courier or collection service.
Following shipment, the customer will be provided with tracking information, where applicable.
If a product is unavailable, the customer will be notified.
6. Failed Delivery
Delivery may fail under the following circumstances:
The customer’s phone is switched off or the customer is otherwise unreachable.
The address provided is incorrect or incomplete.
The customer is unavailable at the time of delivery. Delays due to natural disasters, political situations, or courier-related issues.
Refusal by the customer to accept the product.
In such cases, arrangements for re-delivery or the return of the product may be made, in accordance with the courier company's policies.
7. Refusal to Accept Products
If a product is incorrect, damaged, or visibly defective, the customer should inform the delivery representative and notify Barzoo.
Repeated refusal to accept orders without a valid reason may result in the temporary restriction of the Cash on Delivery (COD) facility for the customer.
In the event of a failed delivery caused by the customer, any actual and applicable return courier charges will be communicated to the customer.
Customers will not be charged for errors made by the seller or the courier.
8. Packaging and Product Safety
Sellers must ensure secure packaging appropriate for the type of product.
Fragile items must be provided with adequate protection.
Products must be accompanied by all necessary accessories, invoices, and warranty cards (where applicable).
Should damage occur during transit due to the negligence of the seller or the courier, an investigation will be conducted, and appropriate compensation or a refund will be provided.
9. Delivery Delays
Barzoo will make every effort to inform customers of any delivery delays caused by courier issues, natural disasters, or unavoidable circumstances.
In the event of an error on Barzoo’s part or a failure to meet the promised delivery timeframe, the customer’s rights and available remedies will be upheld.
10. International Delivery
Currently, Barzoo’s delivery services are limited to within Bangladesh. Direct delivery of products to locations outside the country is not covered by this policy.
Barzoo – Ensuring your products reach you safely is our responsibility.