Barzoo – Seller Policy
১. উদ্দেশ্য
Barzoo একটি Multi-Vendor E-commerce Marketplace, যেখানে বিভিন্ন অনুমোদিত বিক্রেতা তাদের পণ্য গ্রাহকদের কাছে বিক্রি করতে পারবেন।
এই নীতিমালার উদ্দেশ্য হলো বিক্রেতার ব্যবসায়িক সুযোগ নিশ্চিত করা এবং গ্রাহকের কাছে নিরাপদ, মানসম্মত ও সঠিক পণ্য সরবরাহ করা।
২. বিক্রেতা নিবন্ধন
বিক্রেতাকে সঠিক ব্যক্তিগত অথবা ব্যবসায়িক তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে।
প্রয়োজনীয় পরিচয়পত্র, ব্যবসায়িক কাগজপত্র ও যোগাযোগের তথ্য দিতে হবে।
Barzoo কর্তৃক যাচাই ও অনুমোদনের পর বিক্রেতা পণ্য বিক্রি করতে পারবেন।
ভুয়া তথ্য, অন্যের পরিচয় বা জাল কাগজপত্র ব্যবহার করা যাবে না।
বিক্রেতাকে নিজস্ব Pickup Point অথবা অনুমোদিত সংগ্রহ ঠিকানা প্রদান করতে হবে।
৩. পণ্য তালিকাভুক্তির নিয়ম
বিক্রেতাকে প্রতিটি পণ্যের জন্য সঠিক তথ্য দিতে হবে:
পণ্যের নাম, ছবি ও বিস্তারিত বিবরণ।
ব্র্যান্ড, মডেল, সাইজ, রং ও বৈশিষ্ট্য।
পণ্যের প্রকৃত মূল্য ও বিক্রয়মূল্য।
স্টক ও পণ্যের প্রাপ্যতা।
উৎপাদনকারী দেশ, মেয়াদ ও প্রয়োজনীয় সতর্কতা।
প্রযোজ্য ক্ষেত্রে ওয়ারেন্টি ও গ্যারান্টি।
নকল, অবৈধ, নিষিদ্ধ, মেয়াদোত্তীর্ণ, বিভ্রান্তিকর বা অনুমোদনহীন পণ্য বিক্রি করা যাবে না।
৪. অর্ডার ব্যবস্থাপনা
বিক্রেতাকে নিয়মিত Seller Dashboard পর্যবেক্ষণ করতে হবে।
অর্ডার পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চিত ও প্রস্তুত করতে হবে।
সঠিক পণ্য, পরিমাণ ও মান নিশ্চিত করতে হবে।
অনুমোদিত কুরিয়ার বা Barzoo নির্ধারিত পদ্ধতিতে পণ্য হস্তান্তর করতে হবে।
স্টক না থাকলে দ্রুত Barzoo-কে জানাতে হবে।
গ্রাহকের সঙ্গে প্রতারণা বা অপ্রয়োজনীয় যোগাযোগ করা যাবে না।
৫. কমিশন ও সার্ভিস চার্জ
Barzoo প্রতিটি ক্যাটাগরি অনুযায়ী কমিশন নির্ধারণ করবে।
বিক্রেতা পণ্য আপলোড বা বিক্রয় কার্যক্রম শুরু করার আগে প্রযোজ্য কমিশন দেখতে পারবেন।
কমিশন ও অন্যান্য প্রযোজ্য চার্জ Seller Dashboard-এ স্বচ্ছভাবে দেখানো হবে।
বিক্রেতাকে সম্মতি ছাড়া পূর্ববর্তী অর্ডারের ওপর নতুন কমিশন বা চার্জ আরোপ করা হবে না।
ভবিষ্যৎ কমিশন পরিবর্তনের ক্ষেত্রে বিক্রেতাকে আগেই জানানো হবে।
৬. বিক্রেতার পেমেন্ট ও উত্তোলন
সফল ডেলিভারির পর ১০ দিন পর্যন্ত সংশ্লিষ্ট অর্ডারের অর্থ হোল্ড থাকবে।
রিটার্ন, অভিযোগ বা বিরোধ থাকলে সংশ্লিষ্ট অর্থ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাময়িকভাবে আটকে রাখা যেতে পারে।
বিক্রেতা সাপ্তাহিক Withdrawal Request করতে পারবেন।
অনুমোদিত উত্তোলনের অর্থ সর্বোচ্চ ৭ কর্মদিবসের মধ্যে প্রক্রিয়া করা হবে।
পেমেন্ট থেকে পূর্বনির্ধারিত কমিশন, অনুমোদিত চার্জ, প্রযোজ্য কর এবং বৈধ সমন্বয় বাদ দেওয়া হবে।
বিক্রেতাকে সঠিক ব্যাংক বা অনুমোদিত পেমেন্ট হিসাবের তথ্য দিতে হবে।
প্রতিটি নিষ্পত্তির হিসাব Seller Dashboard-এ প্রদর্শন করতে হবে।
৭. রিটার্ন ও রিফান্ডে বিক্রেতার দায়িত্ব
নিম্নলিখিত কারণে রিটার্ন হলে বিক্রেতা দায়ী থাকবেন:
ভুল পণ্য পাঠানো।
ত্রুটিপূর্ণ বা ক্ষতিগ্রস্ত পণ্য।
অসম্পূর্ণ পণ্য বা এক্সেসরিজ।
নকল বা বর্ণনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ পণ্য।
পণ্যের ভুল তথ্য বা বিভ্রান্তিকর বিজ্ঞাপন।
বিক্রেতার কারণে রিটার্ন হলে প্রযোজ্য রিটার্ন ও রিভার্স ডেলিভারি চার্জ বিক্রেতার পাওনা থেকে সমন্বয় করা যেতে পারে।
৮. বিক্রেতার আচরণ ও নিষিদ্ধ কার্যক্রম
ভুয়া অর্ডার তৈরি করা যাবে না।
গ্রাহককে প্রতারণা করা যাবে না।
Barzoo-এর বাইরে লেনদেন করতে গ্রাহককে প্ররোচিত করা যাবে না।
নকল রিভিউ বা রেটিং তৈরি করা যাবে না।
অন্য বিক্রেতার পণ্য, ছবি বা ব্যবসায়িক তথ্য অপব্যবহার করা যাবে না।
অনুমোদন ছাড়া গ্রাহকের ব্যক্তিগত তথ্য ব্যবহার বা প্রকাশ করা যাবে না।
৯. বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা
নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে অপরাধের মাত্রা অনুযায়ী Barzoo নিম্নলিখিত ব্যবস্থা নিতে পারবে:
সতর্কবার্তা।
পণ্য সাময়িকভাবে সরিয়ে দেওয়া।
অর্ডার গ্রহণ সাময়িক বন্ধ।
পাওনা অর্থের বিরোধপূর্ণ অংশ সাময়িক হোল্ড।
নির্দিষ্ট সময়ের জন্য Seller Account স্থগিত।
গুরুতর বা পুনরাবৃত্ত অপরাধে Seller Account বাতিল।
প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা।
ব্যবস্থা নেওয়ার আগে সম্ভব হলে বিক্রেতাকে ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেওয়া হবে। জরুরি নিরাপত্তা বা আইনগত পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যেতে পারে।
১০. বিক্রেতার অধিকার
ন্যায্য ও স্বচ্ছ কমিশন ব্যবস্থা।
বিক্রয়ের সঠিক হিসাব দেখা।
নির্ধারিত নিয়মে অর্থ উত্তোলন।
অভিযোগ ও বিরোধে নিজের বক্তব্য উপস্থাপন।
Seller Support গ্রহণ।
নীতিমালার পরিবর্তন সম্পর্কে আগাম অবহিত হওয়া।
১১. Barzoo-এর দায়িত্ব
Barzoo বিক্রেতার পণ্য প্রদর্শন, অর্ডার ব্যবস্থাপনা, পেমেন্ট হিসাব, গ্রাহক সাপোর্ট এবং বিরোধ নিষ্পত্তিতে নির্ধারিত দায়িত্ব পালন করবে।
Barzoo বিশ্বাস করে, বিক্রেতার উন্নতি মানেই মার্কেটপ্লেসের উন্নতি।
Barzoo – Seller Policy
1. Purpose
Barzoo is a multi-vendor e-commerce marketplace where authorized sellers can offer their products to customers.
The objective of this policy is to ensure business opportunities for sellers while guaranteeing the delivery of safe, high-quality, and accurate products to customers.
2. Seller Registration
Sellers must register by providing accurate personal or business information.
Required identification documents, business paperwork, and contact details must be submitted.
Sellers may begin selling products only after verification and approval by Barzoo.
The use of false information, impersonation, or forged documents is strictly prohibited.
Sellers must provide a designated pickup point or an authorized collection address.
3. Product Listing Guidelines
Sellers must provide accurate information for every product, including:
Product name, images, and detailed descriptions.
Brand, model, size, color, and specifications.
Original price and selling price.
Stock levels and product availability.
Country of origin, expiry date, and necessary safety warnings.
Warranty and guarantee information, where applicable.
The sale of counterfeit, illegal, prohibited, expired, misleading, or unauthorized products is strictly forbidden.
4. Order Management
Sellers are required to monitor their Seller Dashboard regularly.
Upon receiving an order, sellers must confirm and prepare it within the stipulated timeframe.
Sellers must ensure the correct product, quantity, and quality.
Products must be handed over via an authorized courier or through the method specified by Barzoo.
In the event of an out-of-stock situation, Barzoo must be notified immediately.
Engaging in fraudulent activities or unnecessary communication with customers is prohibited.
5. Commissions and Service Charges
Barzoo determines commission rates based on product categories.
Sellers can view the applicable commission rates before uploading products or commencing sales activities.
Commissions and any other applicable charges will be transparently displayed on the Seller Dashboard. No new commissions or charges will be imposed on existing orders without the seller's consent.
Sellers will be notified in advance of any future changes to commission rates.
6. Seller Payments and Withdrawals
Funds from an order will be held for up to 10 days following successful delivery.
In the event of returns, complaints, or disputes, the relevant funds may be temporarily withheld until the matter is resolved.
Sellers may submit withdrawal requests on a weekly basis.
Approved withdrawal requests will be processed within a maximum of 7 business days.
Applicable commissions, authorized charges, taxes, and any other valid adjustments will be deducted from the payout.
Sellers must provide accurate bank account or authorized payment account details.
A breakdown of each settlement will be displayed on the Seller Dashboard.
7. Seller Responsibilities Regarding Returns and Refunds
Sellers shall be held responsible for returns resulting from the following:
Dispatch of the wrong product.
Defective or damaged products.
Incomplete products or missing accessories.
Counterfeit products or items that do not match their description.
Inaccurate product information or misleading advertising.
If a return is caused by the seller, any applicable return and reverse-delivery charges may be deducted from the seller’s earnings.
8. Seller Conduct and Prohibited Activities
Creating fake orders is prohibited.
Defrauding customers is prohibited.
Soliciting customers to conduct transactions outside of the Barzoo platform is prohibited.
Generating fake reviews or ratings is prohibited.
Misusing another seller’s products, images, or business information is prohibited.
Using or disclosing a customer’s personal information without authorization is prohibited.
9. Actions Against Sellers
In the event of a policy violation, Barzoo may take the following actions, depending on the severity of the offense:
Issuing a formal warning.
Temporarily removing products.
Temporarily suspending the acceptance of new orders.
Temporarily withholding the disputed portion of the seller’s earnings. Suspension of a Seller Account for a specified period.
Termination of a Seller Account in cases of serious or repeated violations.
Notification to relevant authorities, if necessary.
Before any action is taken, the seller will, whenever possible, be given an opportunity to provide an explanation. In urgent security-related or legal situations, immediate action may be taken.
10. Seller Rights
A fair and transparent commission structure.
Access to accurate sales records.
Withdrawal of funds in accordance with established procedures.
The right to present one’s side in the event of complaints or disputes.
Access to Seller Support.
Advance notification regarding any changes to policies.
11. Barzoo’s Responsibilities
Barzoo shall fulfill its designated responsibilities, including the display of the seller’s products, order management, payment accounting, customer support, and dispute resolution.
Barzoo believes that the success of the seller translates to the success of the marketplace.